TMC Inner Clash: বনগাঁয় দলের প্রতিবাদ সভায় ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। Bangla News
বনগাঁয় দলের প্রতিবাদ সভায় ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ ভাইস চেয়ার পার্সনের। প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, বিজেপিকে টাকা দিয়ে পথসভা করিয়েছেন চেয়ারম্যান গোপাল শেঠ। পুরসভায় অনাস্থা আনতেও তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর।প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোত্স্না আঢ্য। ১৫ লক্ষ টাকার কাজ দিয়ে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে বলে চেয়ারম্যানকে নিশানা করেন ভাইস চেয়ারপার্সন। চেয়ারম্যান ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tmc Inner