TMC Inner Tussle: অর্জুন সিংয়ের প্রার্থী হওয়া রুখতে মরিয়া তৃণমূলেরই দুই বিধায়ক। ABP Ananda Live
ABP Ananda | 05 Mar 2024 11:23 AM (IST)

West Bengal News: তৃণমূল ছাড়লেন তাপস রায় (Tapas Roy), সেইদিনই ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাথাচাড়া দিল শ্যাম-অর্জুন (Arjun Singh) সংঘাত। লোকসভা ভোটের আগে অর্জুন সিংয়ের প্রার্থী হওয়া রুখতে মরিয়া তৃণমূলেরই দুই বিধায়ক। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি দিচ্ছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সই সংগ্রহ করেই সেই চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 'অর্জুন আগে ঠিক করুন, তিনি তৃণমূলের প্রার্থী হবেন, না বিজেপির?' কটাক্ষ বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর। ABP Ananda Live