Malda Incident: জেল থেকে ছাড়া পেলেন মালদাকাণ্ডের দুই নির্যাতিতা | ABP Ananda LIVE
ABP Ananda | 25 Jul 2023 09:40 PM (IST)

রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই জেল থেকে ছাড়া পেলেন মালদাকাণ্ডের দুই নির্যাতিতা। গতকাল মালদা জেলা আদালত দুই মহিলার জামিন মঞ্জুর করে। সন্ধে হয়ে যাওয়ায় জেল থেকে মুক্তি মেলেনি। আজ সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ।