Udayan Guha : 'প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে', পঞ্চায়েত ভোটের আগে হুমকি উদয়নের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2022 07:45 AM (IST)

রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমাদের রক্ত দেব না। প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বিজেপি নেতাদের এ কথা মাথায় রাখতে হবে। পঞ্চায়েত ভোটের আগে এই ভাষাতেই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।