Udayan Guha: 'সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই', মন্তব্য উদয়নের | ABP Ananda LIVE
ABP Ananda | 26 Mar 2023 06:00 PM (IST)

রবিবারও প্রয়াত বাবা কমল গুহকে নিয়ে কার্যত নিজের মন্তব্যে অনড় মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, 'বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত, ফরওয়ার্ড ব্লক ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসেবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। বাবার মৃত্যুর পর জেলা সম্পাদক থাকাকালীন আমিও সেই লিস্ট এনডোর্স করেছি। যোগ্যরা বঞ্চিত হচ্ছে জেনেই দলের স্বার্থে দলীয় কর্মীদের চাকরি দিতে হয়েছে। সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমিও মন্ত্রী হিসেবে ৩ জনকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করেছি'।