Udayan Guha: 'সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার’, উদয়ন গুহর 'হুমকি'-তে ফের চাঞ্চল্য | Bangla News

'সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে’, দিনহাটায় (Dinhata) দলের কর্মিসভায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) গলায় হুমকির সুর। ‘অনেককে পুরসভার মাধ্যমে নারায়ণ ভান্ডারের মতো সুবিধে দিয়েছে দল। সেই সুযোগ নিয়ে পুরভোটে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার’, দিনহাটার তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। উদয়ন গুহর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক পুলিশ, পাল্টা দাবি বিজেপির। প্রয়োজনে নির্বাচন কমিশনে নালিশ জানানো হবে, হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola