Coochbehar: সরকারি আবাস যোজনার জন্য কাটমানি নিলেই এফআইআর! হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ
ABP Ananda | 04 Dec 2022 07:11 AM (IST)

সরকারি আবাস যোজনার জন্য কাটমানি নিলেই এফআইআর! যিনি কাটমানি দেবেন এবং যিনি টাকা নেবেন, দু’জনের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানো হবে। কোচবিহারের দিনহাটার সভা থেকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের নেতারা কাটমানি তুলতে গেলেই মার খাবেন! পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও।