Udayan Guha: দুয়ারে উদয়ন! গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি হাজির উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
ABP Ananda | 10 Dec 2022 10:58 PM (IST)

গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনতে দুয়ারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী! আজ সকাল থেকে দিনহাটার আমবাড়িতে জনসংযোগ সারলেন মন্ত্রী উদয়ন গুহ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনার ঘর কিংবা গ্রামের রাস্তা - মন্ত্রীকে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা শোনালেন গ্রামবাসীরা। এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।