Jadavpur University : বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট ! আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল
আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তর। পাশাপাশি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি (UGC)।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ামৃত্যুর ঘটনার তদন্ত কীভাবে এগোনো হচ্ছে, সেটা জানাতেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grant Commission)। সেই প্রেক্ষিতেই যে তথ্য ও রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়েছে, তাতে খুশি হয়ে বিশ্ববিদ্যালয়ে না আসার কথাই UGC-র প্রতিনিধিদল জানিয়েছে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার।