Santiniketan: আন্তর্জাতিক স্বীকৃতি পেল কবিগুরুর শান্তিনিকেতন, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তকমা দিল UNESCO
দীর্ঘ প্রতীক্ষার অবসান। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন (UNESCO Heritage)। রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO-র তরফে বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। রবিবার UNESCO-র তরফে এই ঘোষণা করা হল। (UNESCO Heritage Santiniketan)