Kunal Ghosh: অনভিপ্রেত ঘটনা, পুলিশকে বলা হয়েছে পক্ষপাতিত্ব না করে অবিলম্বে ব্য়বস্থা নিতে: কুণাল ঘোষ। Bangla News

পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলি’। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। ‘ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত’। অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন আক্রান্ত নেতা। অনভিপ্রেত ঘটনা, পুলিশকে বলা হয়েছে পক্ষপাতিত্ব না করে অবিলম্বে ব্য়বস্থা নিতে: কুণাল ঘোষ
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola