Amit Shah: আজ রাজ্যে অমিত শাহ, সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল। সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে। আজ বেলা বারোটা কুড়ি নাগাদ অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ। এরপর, দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে আসবেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola