Subhash Sarkar: ফের নিজের জেলায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ABP Ananda Live

West Bengal News: ফের নিজের জেলায় বিক্ষোভের (Agitation_ মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। গতকাল বাঁকুড়ার (Bankura) ছাতনার বাঁদরডিহা গ্রামে উজালা গ্যাসের বিতরণ শিবিরে যান বিজেপি সাংসদ। গ্রামবাসীরা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে ১০০ দিনের কাজের টাকা দাবি করেন। একই সঙ্গে সাংসদ তাঁর লোকসভা ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রাখেননি বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এটা সাধারণ মানুষের বিক্ষোভ নয়, নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। গ্রামের মহিলারাই বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভে দলীয় যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এটা জনরোষ। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola