Gaighata: গাইঘাটায় খুন BJP সমর্থক, নিহত BJP সমর্থকের বাড়িতে শান্তনু ঠাকুর, কথা বলেন পরিবারের সদস্য়দের সঙ্গে | ABP Ananda LIVE

ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) গাইঘাটার (Gaighata)মানিকহীরা দেশপাড়ায় খুন হওয়া BJP সমর্থকের বাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও বিজেপির (BJP) বনগাঁ (BANGAON)সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। নিহতের পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলেন তাঁরা। পরিবার বিজেপি সমর্থক। তাই গালিগালাজ। এর প্রতিবাদ করায় গতকাল ৬২ বছরের প্রৌঢ়াকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola