Asansol: আসানসোল পুরসভার উপ নির্বাচনে অশান্তি, বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের পাশে জে কে নগর মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে বাধা পুলিশের। বিজেপি বিধায়কের অভিযোগ, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে ঢুকতে দিলেও তাঁকে আটকাচ্ছে পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে অশান্তি। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola