Birbhum Agitation: বীরভূমে ফুটপাথে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, অবরোধ-বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2021 04:35 PM (IST)

কোভিড বিধির কড়াকড়ির মধ্যেই বীরভূমে উত্তেজনা। কীর্ণাহার-কাটোয়া সড়কের ফুটপাথে দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা শুরু হয়। স্থানীয় পঞ্চায়েত উচ্ছেদ করলেও, লুঠপাটের অভিযোগ দোকানদারদের। যদিও লুঠপাটের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় প্রশাসনের। রাস্তা অবরোধ করে দেখানো হচ্ছে বিক্ষোভ, এলাকায় উত্তেজনা রয়েছে।