Upper Primary: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪ | ABP Ananda LIVE
Upper Primary protest: কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪। আজ ধৃতদের তোলা হল আলিপুর(Alipore) আদালতে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি (Upper Primary) চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত।