UPSC Topper : অদম্য জেদের কাছে হার দারিদ্রের, সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় আলিপুরদুয়ারের তরুণ ।
নুন আনতে পান্তা ফুরোয়, এমন অবস্থা সংসারের। তবু হাল ছাড়েননি তরুণ । অবশেষে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দক্ষিণ মাঝেরডাবরি গ্রামের বাসিন্দা, বাপ্পা সাহার জেদের কাছে হার মানল দারিদ্র। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি (UPSC) পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI) পরিচালিত পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান দখল করলেন তিনি। ছেলের রূপকথার সাফল্যের আনন্দে ভাসছে পরিবার, গোটা গ্রাম।
Tags :
Topper ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Westbengal BanglaNews Isi