Uttarpara: উত্তরপাড়ায় অজানা জন্তুর আতঙ্ক

উত্তরপাড়ার ২০ নম্বর ওয়ার্ডে অজানা জন্তুর আতঙ্ক। লোকালয়ে বাঘের মতো দেখতে অজানা জন্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক। বছরখানেক আগে কোন্নগরেও একইরকম দেখতে একটি জন্তুকে বাঘ বলে আতঙ্ক ছড়ায়। পরে ধরা পড়ার পরে দেখা যায়, সেটি একটি বাঘরোল। উত্তরপাড়ায় হিন্দ মোটরে বন্ধ কারখানার একাংশে জঙ্গল, সেখান থেকেই অজানা জন্তুটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু বলেন, "ভিডিওটা দেখে আমার যা মনে হচ্ছে তা হল এই প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট। ওখানকার বাসিন্দাদের ভয় না পেতে বলব। অযথা আতঙ্কিত হবেন না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola