Vaccine Corruption: টিকাকরণেও 'স্বজনপোষণ'! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ নদিয়ার কুপার্স ক্যাম্পে

ভ্যাকসিনেশনে চলছে স্বজনপোষণ ও টাকার খেলা চলছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে দলীয় পতাকা নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন মহিলারা। রবিবার এমনই ছবি দেখা গেল নদিয়ার (Nadia) কুপার্স ক্যাম্প পুরসভার এক নম্বর ওয়ার্ডে। সুপার স্প্রেডার ক্যাটেগরিতে রাজ্য সরকার অগ্রাধিকার দেওয়া সত্ত্বেও টোটো চালক ও হকাররা কেন ভ্যাকসিন পেলেন না? এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বরাদ্দ ভ্যাকসিন অর্থের বিনিময়ে বাইরের এলাকার লোকদের বিক্রি করা হচ্ছে। এমনই নানা প্রশ্ন ও অভিযোগ তুলে পোস্টার দিয়েছেন কুপার্স ক্যাম্প (Cooper's Camp) পুরসভার এক নম্বর ওয়ার্ডের মহিলারা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola