Vaccine Crisis: অনলাইনে বুকিং করেও 'মেলেনি ভ্যাকসিন', আসানসোলের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2021 09:20 PM (IST)

আসানসোলের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। অনলাইনে বুকিং করার পরেও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। বুকিং সত্ত্বেও বহিরাগতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভ্যাকসিন না পাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। অন্যদিকে হাড়োয়ার গ্রামীণ হাসপাতালেও একই ছবি। সেখানেও ভ্যাকসিন হয়রানির অভিযোগ উঠল। আজ টিকার দিন। গতকাল দুপুর থেকেই টিকার জন্য লাইন দেন বহু মানুষ। সন্ধে থেকে ভ্যাকসিনের লাইনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। রাতভর লাইনে নজরদারি চালায় পুলিশ।