Vande Bharat : ভর দুপুরে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টি, ক্ষতিগ্রস্ত দুটি কামরা
ABP Ananda | 04 Jan 2023 12:02 AM (IST)

মালদার পরে এবার এনজেপি, ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। হাওড়া থেকে এনজেপি ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টি। ভর দুপুরেই এনজেপি স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। মালদায় ট্রেন ঢোকার পর দেখা যায় পাথর ছোড়া হয়েছে, রেল সূত্রে খবর। যাত্রা শুরুর ৩দিনের মধ্যে ২বার হামলা, প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। মালদায় হামলার তদন্ত কমিটিই তদন্ত করবে এনজেপিতে হামলার ঘটনার।