National SC Commission: মহম্মদবাজারে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান | ABP Ananda LIVE

নদিয়ার পর বীরভূম। মহম্মদবাজারে গেলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। পঞ্চায়েত ভোটের দু’দিন আগে খুন হন বিজেপির বুথ সভাপতি। এদিন সারেন্ডায় নিহত বিজেপি নেতার বাড়িতে গেলেন তফশিলি জাতি-উপজাতি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। এসসি-এসটি কমিশনের ভাইস চেয়ারপার্সনের অভিযোগ, পুলিশ পুলিশের কাজ করছে না। নজরদারি ঠিকঠাক থাকলে খুনের ঘটনা ঘটত না। গত ৬ জুলাই, পঞ্চায়েত ভোটের ২ দিন আগে খুন হন বিজেপির বুথ সভাপতি দিলীপ মাহারা। তাঁর স্ত্রী ছবি মাহারা বিজেপির সমর্থনে নির্দল হিসেবে দাঁড়িয়ে ভোটে হেরে যান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola