Satabdi Roy: সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়
পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গতকাল সাঁইথিয়া ব্লকের হাতোড়া গ্রামে যান বীরভূমের তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Birbhum ABP Ananda Bengali News Satabdi Roy Panchayat Election