Kultali: ২ বছর কেটে গেলেও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের অঞ্চল সভাপতিকে | ABP Ananda LIVE
প্রতিশ্রুতির অভাব নেই! কিন্তু, আমফানের (Amphan) পরে ২ বছর কেটে গেলেও, গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ। আজ পর্যন্ত পাকা হয়নি রাস্তাঘাট। এই সমস্ত অভিযোগে কুলতলির (Kultali) ময়রার চক গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতিকে! এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলতলির তৃণমূল বিধায়ক (TMC MLA) অবশ্য দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন!