Mohonpur News: মোহনপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের! কেন? Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2022 08:27 AM (IST)

পাকা বাড়ির মালিকদের নাম আবাস তালিকায় থাকলেও বাদ প্রকৃত প্রাপকরা। এই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুরু হয়েছে তৃণমূল- বিজেপি তরজা। উত্তর ২৪ পরগনার বিলকান্দায় স্বজনপোষণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য।