Didir Doot: বীরভূমে ফের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের 'দিদির দূত' | ABPanandaLIVE
ABP Ananda | 25 Jan 2023 11:42 PM (IST)

বীরভূমে (Birbhum) ফের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের 'দিদির দূত' (Didir doot)। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) ঘিরে ধরে একের পর এক অভিযোগ জানালেন দুবরাজপুরের (Dubrajpur) গৌরগঞ্জ গ্রামের বাসিন্দারা। আবাস তালিকায় (Awas list) গরমিল থেকে ১০০ দিনের কাজ নিয়েও এল অভিযোগ। অস্বস্তির মুখে পূর্বতন বাম আমলের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করলেন মন্ত্রী। যদিও পাল্টা জবাব দিল সিপিএম (CPM)।