Panchayat Election 2023: তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা !
তৃণমূল (TMC) বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা! ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা!
কাজ হয়নি ২০১১ থেকে, বিধায়ককে কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের। 'বিচ্ছিন্ন কিছু নয়, মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন, এটাই তার প্রমাণ', তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে কাদায় নামানো নিয়ে ট্যুইট শুভেন্দুর। কেউ জোর করেনি, নিজেই রাস্তায় হেঁটেছি, দাবি তৃণমূল বিধায়কের। ক্ষোভের মুখে ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি তৃণমূল বিধায়কের।
Tags :
Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc Congress ABP Ananda Live Panchayatelection ABP Ananda Bengali News Wbpanchayatelection Wbpanchayatpoll