Rg Kar News: 'ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান', কী মন্তব্য বিনীত গোয়েলের ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা', 'আরজি কর নিয়ে নানা গুজব চলছে', 'কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে', 'ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান', মন্তব্য সিপি বিনীত গোয়েলের
আজ আরজি কর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছেও, মৃতের মা-বাবার সঙ্গে দেখা করতে পারলেন না কামদুনি আন্দোলনের দুই মুখ, মৌসুমী ও টুম্পা কয়াল। নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ। মৌসুমী ও টুম্পাকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।