Amartya Sen: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতীর | ABP Ananda LIVE
ABP Ananda | 20 Apr 2023 04:33 PM (IST)

Amartya Sen: নোবেলজয়ী চিঠির পাল্টা অমর্ত্যকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতীর (Visva Bharati)। অমর্ত্য সেনকে (Amrtya Sen) ১৫ দিনের ডেডলাইন বিশ্বভারতীর। ‘১৫ দিনের মধ্যে খালি করতে হবে প্রতীচী’। প্রয়োজনে বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে, বুধবার রাতে এই নোটিস পাঠানো হয়েছে। তাতে সই আছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর। নোটিসে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ে প্রতীচী না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। এই বিষয়ে অমর্ত্য সেন বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।