Visva Bharati: 'বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়', বিস্ফোরক উপাচার্য। Bangla News

ABP Ananda  |  01 Mar 2023 03:12 PM (IST)
ABP News

'বিশ্বভারতী অল্পশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকজনে ভরে গিয়েছে। বসন্ত উৎসবের নামে বসন্ত-তাণ্ডব বন্ধ করে দিয়েছি। বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়।' ফের বিস্ফোরক বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। উনি সবকিছুতেই খারাপ দেখেন, প্রতিক্রিয়া প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের। বিতর্কের সূত্রপাত বিশ্বভারতীর বসন্ত-বন্দনা (Basanta Utsav) ঘিরে। বসন্ত উৎসবের পরিবর্তে এবার শান্তিনিকেতনে (Santiniketan) বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। ৭ মার্চ দোল (Dolyatra)। তবে দোলের দিনের পরিবর্তে বসন্ত বন্দনা হবে ৩ মার্চ। সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বভারতী (Visva Bharati University) কর্তৃপক্ষ। গতবছরের মতো এবারও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরাই বসন্ত-বন্দনায় যোগ দিতে পারবেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আশ্রমিকদের অভিযোগ, এভাবেই ধীরে ধীরে বিশ্বভারতীর ঐতিহ্য, সংস্কৃতি লোপ পাচ্ছে। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি মন্তব্য এড়িয়েছেন। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Visva Bharati: 'বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়', বিস্ফোরক উপাচার্য। Bangla News

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ11 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা12 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের12 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম13 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন