Visva Bharati University : উপাচার্যের বিতর্কিত মন্তব্যের জের, বিশ্বভারতীর রিপোর্ট চাইল প্রধানমন্ত্রীর দফতর

উপাসনা গৃহে বসে দুর্গাপুজো ও বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। সূত্রের খবর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিশ্বভারতীর কাছে রিপোর্ট চাইল প্রধানমন্ত্রীর দফতর। বিশ্বভারতী সূত্রে খবর, কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই সব মন্তব্য সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি উপাসনা গৃহে বসে বসন্তোৎসব বন্ধের ব্যাখ্যা দিতে গিয়ে দুর্গাপুজো-সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সূত্রের খবর, এর প্রেক্ষিতে উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানায় শান্তিনিকেতন ট্রাস্ট। যদিও প্রধানমন্ত্রীর দফতরের রিপোর্ট তলব নিয়ে মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola