Amartya Sen: জমি-বিতর্কে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিশ্বভারতীর
জমি-বিতর্কে অনড় বিশ্বভারতী (Viswabharati), ফের অমর্ত্য সেনকে (Amartya Sen) চিঠি। বিতর্কিত জমি জরিপ করতে চেয়ে নোবেলজয়ী (Nobel) অর্থনীতিবিদকে চিঠি। কবে বিতর্কিত জমির জরিপ? দিন-সময় জানতে চেয়ে বিশ্বভারতীর চিঠি। 'কেন্দ্রীয় সরকার এবং ক্যাগের নির্দেশ অনুযায়ী জমি উদ্ধারে বদ্ধপরিকর বিশ্বভারতী', 'মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)এলেন, বিশ্বভারতীকে ভুল প্রমাণ করার নিষ্ফল চেষ্টা করলেন'। কীভাবে কাগজ তৈরি হয়, নাই বা বলা হল, কটাক্ষের সুরে বিবৃতি বিশ্বভারতীর। 'একজনকে বাঁচাতে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানকে ছোট করার প্রবণতা, সমালোচনার ঊর্ধ্বে নয়', জমি-বিতর্কে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ফের বিবৃতি বিশ্বভারতীর।