TMC vs BJP: বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারে 'বাধা'র মুখে বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি প্রার্থী

ABP Ananda LIVE : বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারে 'বাধা'র মুখে বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি প্রার্থী। অভিযোগ, বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া ও বিজেপি কর্মীদের উপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর। মারধরের অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর। 'এলাকায় ৫ বছর দেখা যায়নি বিধায়ককে, তাই কারণ জানতে চেয়েছিলাম', প্রতিক্রিয়া তৃণমূলের।

'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের, দ্বিতীয় দফায় যাদের ভোট...

'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের। ২১ এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে, তাঁরা ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ  দেশের শীর্ষ আদালতের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনদের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। '২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে, তাঁরা দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন' ,এই সময়ের মধ্যে যেসব বিচারাধীনরা ছাড়পত্র পাবেন না, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। এসআইআর মামলায় ফের ১৪২ ধারা প্রয়োগ সুপ্রিম কোর্টের। এই নিয়ে তৃতীয়বার 'ব্রহ্মাস্ত্র' প্রয়োগ সর্বোচ্চ আদালতের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola