BJP News: কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক

Continues below advertisement

ABP Ananda LIVE : কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক। তৃণমূল কোনও কারচুপি করতে পারে: জগন্নাথ ।

 

'১০ সেকেন্ড লোডশেডিং হলেও...', কাউন্টিংয়ের দিন কী কী করবেন তৃণমূল কর্মীরা? নিয়ম বলে দিলেন মমতা-অভিষেক

১০ সেকেন্ড লোডশেডিং হলে, ৫০টা EVM বদলে দেওয়া হতে পারে। ভোট গণনার আগে এমনই আশঙ্কা করে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২০০-র বেশি আসনে তৃণমূল জিতবে বলেও দাবি করলেন তিনি। সার্টিফিকেট না নিয়ে কাউন্টিং টেবিল ছাড়বেন না। নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল'। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি...তার আগে শনিবার, দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'পরিবর্তন', না 'প্রত্যাবর্তন'? কোনদিকে রায় দিয়েছে পশ্চিমবঙ্গবাসী? তা স্পষ্ট হবে সোমবার। তার আগে স্ট্রংরুম নিয়ে চরমে পৌঁছেছে স্নায়ুযুদ্ধ। সাখাওয়াত মেমোরিয়ার গার্লস হাইসকুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা থেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola