Sukanta Majumdar: হেলিকপ্টারে প্রচারে যাওয়ার পথে '১৫ বছরে মমতার অর্জন' নিয়ে কটাক্ষ সুকান্তর | BJP

Continues below advertisement

ABP Ananda LIVE : হেলিকপ্টারে প্রচারে যাওয়ার পথে ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্জন নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের। পরিবর্তনের ডাক দিয়ে গোটা রাজ্য চষে ফেলছেন বিজেপি নেতারা। চড়ছেন হেলিকপ্টারেও। কোচবিহারে কপ্টারেই এবিপি আনন্দর মুখোমুখি হলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করেছে তৃণমূল সরকার।

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর!

নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মারধর করে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ গেলে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে, নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে। বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola