WB Assembly Election:জনমত পোলস-এর সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE : জনমত পোলস-এর সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়। তাঁদের সমীক্ষায় দাবি ১৯৫ থেকে ২০৫ আসনে জয়ী হবে তৃণমূল। বিজেপি পাবে ৮০ থেকে ৯০ টি আসন।

 

কলকাতার বুকে EVM বদল ? তৃণমূলের অভিযোগের পর কড়া সিদ্ধান্ত, কী কী ব্যবস্থা কমিশনের ?

দুই দফার ভোট দান পর্ব শেষ। কিন্তু নির্বাচনের ফলাফলের আগে ফের নয়া বিতর্ক বাংলায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে সন্দেহজনক গতিবিধি, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শোরগোল ফেলে দেয় তৃণমূল। দলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ করেন। তৃণমূলের জমায়েতের খবর পেয়ে রাতে সেখানে পৌঁছে যান দুই বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠকও। রীতিমতো নাটকীয় এক মুহূর্তের সৃষ্টি হয় গতকাল রাতে। (West Bengal Election 2026)

খাস কলকাতার বুকে EVM বদলের ভয়ঙ্কর অভিযোগ উঠল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অসুরক্ষিত অবস্থায় EVM পড়ে রয়েছে এবং বহিরাগতরা ভিতরে ঢুকেছে বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের EVM  রয়েছে এখানে। তৃণমূলের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন EVM নিয়ে তাঁরা কিছু একটা করছেন। তৃণমূল দাবি করেছে, সব দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতে সেখানে ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এলাকা। তবে বৃহস্পতিবারের ঘটনার পর নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola