WB Assembly Election 2026: ভবানীপুরে মাইক সংঘাত। শুভেন্দুর প্রচারে তৃণমূলের স্লোগান, মাইক

ABP Ananda Live: ভবানীপুরে মাইক সংঘাত। শুভেন্দুর প্রচারে তৃণমূলের স্লোগান, মাইক। পাল্টা মমতার সভা চলাকালীন তারস্বরে মাইক বাজানোর অভিযোগ। মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধু মুখ্যমন্ত্রী।

 

 

ডায়মন্ড হারবার পুলিশ জেলায় সাসপেন্ড ৫ অফিসার, অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ কমিশনের

ডায়মন্ড হারবার : দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ইতিমধ্যেই ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে তারা। সাসপেন্ড হওয়া ৫ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

নতুন তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের জায়গায় নিয়ে আসা হয়েছে অভিষেক মজুমদারকে। সজল মণ্ডলের জায়গায় ডায়মন্ড হারবারের SDPO-র দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় যাদবকে। অজয় বাগের জায়গায় ফলতা থানার IC পদে আনা হয়েছে পার্থসারথি ঘোষকে। মৌসম চক্রবর্তীর জায়গায় ডায়মন্ড হারবার থানার IC করা হয়েছে প্রসেনজিৎ করকে। সাসপেন্ডেড শুভেচ্ছা বাগের জায়গায় উস্তি থানার OC-র দায়িত্বে আনা হয়েছে রাহুল কুমারকে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণ করতে হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola