WB By Election: মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, পরাজিত কল্যাণ চৌবের সঙ্গে সৌজন্য বিনিময়

ABP Ananda LIVE: মানিকতলায় জয়ী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে(Supti Pandey)। পরাজিত কল্যাণ চৌবের (kalyan chaube)সঙ্গে সৌজন্য বিনিময়।  রায়গঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে জয় কৃষ্ণ কল্যাণীর। উল্টে গেল বিধানসভা, সদ্যসমাপ্ত লোকসভা ভোটের ফল। ২ নির্বাচনের ফলাফলে এগিয়ে থেকেও হার বিজেপির(bjp)। 

সিঁথিতে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' সিঁথির 'বাহুবলী'র। গতকাল মধ্যরাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রোমোটারের দাবি, মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। হামলার সময় নিজেকে জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল রানা, দাবি আক্রান্ত প্রোমোটারের। ঘটনা সম্পর্কে জানা নেই, দাবি অতীন ঘোষের। জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রোমোটার। অফিস ঘর থেকে টাকা লুঠেরও অভিযোগ করছেন প্রোমোটার। মারধরের পর সিসি ক্যামেরা দেখে, তা ভেঙে দেওয়ার অভিযোগ। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আক্রান্তর সঙ্গে কথা বলা হয়েছে'। উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola