WB Corona Update: রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩৯

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Jun 2022 11:25 AM (IST)
ABP News

উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৩৯। গতকাল করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। সংক্রমণ সবথেকে বেশি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ ও উত্তর ২৪ পরগনায় ২৯ জন। গত পাঁচদিন ধরেই রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবথেকে বেশি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে স্বাস্থ্য দফতর।


 


অন্যদিকে, দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। 
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WB Corona Update: রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩৯

TRENDING VIDEOS

পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর10 Hour ago

"বাজি নিয়ে কমিউনিস্টদের অভিযোগ বেশি...", আক্রমণ শানালেন CM Suvendu Adhikari10 Hour ago

তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী10 Hour ago

শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh10 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন