WB Covid Updates: কালনা পুরসভার বিরুদ্ধে যত্রতত্র পিপিই কিট ফেলে রাখার অভিযোগ

কালনা পুরসভার বিরুদ্ধে যত্রতত্র পিপিই কিট ফেলে রাখার অভিযোগ। কালনা পুরাতন বাস স্ট্যান্ডে তৈরি হয়েছে করোনা রোগীদের সেফ হোম। চিকিত্সা পরিষেবা পরিচালনার দায়িত্বে কালনা পুরসভা। স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ড চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পিপিই কিট। সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, নিষেধ সত্ত্বেও ফেলা হচ্ছে পিপিই কিট। এনিয়ে পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola