WB Election 2021: অনুব্রতর গড়ে ভোটের আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2021 10:55 PM (IST)

অনুব্রতর গড়ে ভোটের আগে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। ভোটের আগের রাজে ইলামবাজারে জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের বাড়িতে বোমাবাজির অভিযোগ। ইলামবাজারের বাতিকার গ্রামের ঘটনা। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি জানিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।