WB Election 2021: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আমডাঙা, আইএসএফ সমর্থকদের 'বাড়ি ও গাড়ি ভাঙচুর'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2021 10:14 PM (IST)

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আমডাঙা। ২২ এপ্রিল ভোটের দিন আহত তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইএসএফ সমর্থকদের বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূল কর্মীর খুনের ঘটনায় এখন আমডাঙার খেলিয়া গ্রামে উত্তেজনা রয়েছে।