WB Flood Situation: ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের ৪ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর

ABP Ananda LIVE: ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের ৪ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদিকে চিঠি মমতার। 'রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি-র জল ছাড়ে, এই দাবি মানতে পারছি না, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা ভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, কোনও কোনও সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না, সম্প্রতি মাত্র সাড়ে ৩ ঘণ্টা আগে নোটিস দিয়ে ৯ ঘণ্টা ধরে জল ছাড়া হয়েছে, বারবার ডিভিসি-র চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ সত্য নয়', গত কয়েকদিন ধরে ডিভিসি-র জল ছাড়া প্রসঙ্গে চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।

আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ই-মেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। 'পদত্যাগের নেপথ্যে রয়েছে আর জি করকাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়', অভিযোগ কৌশিক বিশ্বাসের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola