Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার! নিয়মে রদবদল ঘটাল রাজ্য
ABP Ananda | 02 Nov 2023 03:34 PM (IST)

‘উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন এক শ্রেণির সরকারি চিকিৎসক। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন এক শ্রেণির অসাধু চিকিৎসক’, গুরুতর এই অভিযোগ আনল স্বাস্থ্যভবন।প্রমাণ মিললে কড়া পদক্ষেপ করা হবে, নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর।স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় বদলও আনল রাজ্য সরকার।