Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার! বড় ধরনের রদবদল ঘটাল রাজ্য
ABP Ananda | 03 Nov 2023 12:08 AM (IST)

উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন একশ্রেণির সরকারি চিকিৎসক। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন ওই অসাধু চিকিৎসকরা। গুরুতর এই অভিযোগ আনল খোদ স্বাস্থ্যভবন। প্রমাণ মিললে এই চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধেও। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর।
এর পাশাপাশি, স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদল এনেছে রাজ্য সরকার। (Swasthya Sathi)