WB News: ফের নাবালিকাকে শারীরিক নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত প্রৌঢ়

ABP Ananda Live: ফের নাবালিকাকে যৌন নির্যাতন। ফারাক্কায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে এনে অত্যাচার করেছে এমনটাই অভিযোগ ওই প্রৌঢ়র বিরুদ্ধে। নাবালিকার চিৎকার শুনে তারপর তাকে গ্রেফতার করা হয়। 

আরও খবর, এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। ২ জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় কটূক্তি। স্ত্রীকে কটূক্তি করায় প্রতিবাদ করলে স্বামীকে মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে মহিলারও শ্লীলতাহানির অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ অভিযুক্ত হাতেনাতে গ্রেফতার। বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্ত, প্রোমোটার প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু। আজ তাঁর বাড়িতে গিয়েও দেখা গেল ঝুলছে তালা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola