Madan Mitra: 'আপনি হচ্ছেন মমতার আমদানি করা...' কল্যাণকে কটাক্ষ মদনের

ABP Ananda Live: তৃণাঙ্কুর ইস্য়ুতে তিনি আক্রমণ করেছিলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়কে। এবার পাল্টা মুখ খুলে, মদন মিত্রকে জবাব ফিরিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ। বললেন, তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। পাল্টা মদন বলছেন, আপনি হচ্ছেন মমতার আমদানি করা মাল। কোনও রকমে মমতার হাতে পায়ে ধরে কালীঘাটে বাড়ি তুলেছেন। অন্যদিকে মদনের জেলযাত্রা নিয়ে কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও। তাঁকে মদনের আক্রমণের পাল্টা তিনি বলছেন, "আপনি যে ফাউল কথা বলেছেন সেইটার মেকআপ দিতে হুমায়ুনের গর্দান কাটার চেষ্টা করছেন।"

আরও খবর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যতদিন বেঁচে আছেন ততদিন তিনিই মুখ্য়মন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে পদে বসান। সৌগত রায়, ফিরহাদ হাকিমদের নিশানা করে, এমনই দাবি করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেককে পুলিশমন্ত্রীর পদে চাওয়া হুমায়ুন কবীরেরও তীব্র সমালোচনা করেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola