WB School Reopening: ডিপিএস রুবি পার্কে ক্লাসরুম আর বাড়ি থেকে একসঙ্গে ক্লাসের ব্যবস্থা | Bangla News

আজ থেকে ফের রাজ্যে খুলে গেল স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু ক্লাস। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলে (DPS) কোভিড বিধি মেনেই শুরু হয়েছে ক্লাস। হাইব্রিড বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এর ফলে ক্লাসে বসে থাকা ছাত্রছাত্রী এবং বাড়িতে থাকা অনলাইন ক্লাস করা ছাত্রছাত্রীরা উভয়েই একসঙ্গে ক্লাস করতে পারবে। কোভিড বিধির স্বার্থে প্রতি ক্লাসে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola