TET: আজই প্রকাশিত পারে ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর
ABP Ananda | 07 Nov 2022 06:12 PM (IST)

টেট পাস করেও ৭ বছরেও মেলেনি প্রাপ্ত নম্বর। আজই প্রকাশিত পারে ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর। কোর্টের নির্দেশে টেটের প্রাপ্ত নম্বর প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‘২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশিত এই সপ্তাহেই’। ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের। ২০১৪-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। ২০১৭-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৯৮৯৬ জন।